সারাদেশে গ্রেফতার ১ হাজার ৮৩১

সারাদেশে গ্রেফতার ১ হাজার ৮৩১

রাজধানী ঢাকাসহ সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযানে অন্যান্য অপরাধে আরও ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ২টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ৮টি কার্তুজের খোসা, ৬ রাউন্ড কার্তুজ ও ৩টি এলজি জব্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দফতর।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin