সাড়ে ১২ লাখ টাকার পণ্যসহ ৭ পাচারকারী আটক

সাড়ে ১২ লাখ টাকার পণ্যসহ ৭ পাচারকারী আটক

চট্টগ্রাম: শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য বোঝাই করা বোট থেকে সাড়ে ১২ লাখ টাকার ১০০ বস্তা ডাল, ১৪৭ বস্তা পেঁয়াজ, ৩৫০ বস্তা সিমেন্টসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

রোববার (২৮ সেপ্টেমর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম বহির্নোঙরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

জব্দকৃত পণ্য, পাচারে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান সিয়াম-উল-হক।  

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin