সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিভলো

সাড়ে ২৬ ঘণ্টা পর কার্গো ভিলেজের আগুন পুরোপুরি নিভলো

প্রায় সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিকেল ৫টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ৪টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করছি।

তিনি আরও বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ হলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচার রয়েছে, এগুলো হিট অ্যাবজর্ভ করেছে এবং এখনো হিট রিলিজ করছে। এখনো কিছুটা ধোঁয়া দেখা যাচ্ছে। তবে ভয়ের কোনো কারণ নেই। কোনো ফ্লেইম নেই। আর ফ্লেইম যদি হয়ও তাহলে আমাদের ৪টি ইউনিট এখানে অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত এই ধোঁয়াগুলো থাকবে ততক্ষণ তারা থাকবে। তবে আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই। তাই আমরা এটা নির্বাপণ ঘোষণা করছি।

শনিবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

মোট ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

এসসি/ইএসএস/এমএমআই/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin