শার্শায় কবরস্থান থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার

শার্শায় কবরস্থান থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ব্যক্তি। খবর পেয়ে সেগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের বাবার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এ সময় কাঠের গুঁড়াভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল দেখে বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান। গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানাকে জানালে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‌‘ককটেলগুলো কারা কোন উদ্দেশ্যে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin