সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলের রিয়াদ হোসেনকে (২২) সোমবার ভোরে পুলিশ গ্রেফতার করেছে। 

নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিয়াদ তার পিতা আহমদ হোসেনকে ছুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায়  সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, রাতে ছুরিকাঘাতে আহত অবস্থায় আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, উপজেলার কাঞ্চনা এলাকায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin