সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো মাছের খামারে 

সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের লাশ মিললো মাছের খামারে 

চট্টগ্রাম: সাতকানিয়ায় নিখোঁজ থাকার ৩ দিন পর মাছের খামার থেকে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার পাড়া মেডিখোলা এলাকায় লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ওই ব্যক্তির নাম মনির আহমদ (৭৮)। তিনি ১ ছেলে ও ৪ কন্যার জনক এবং স্থানীয় মৃত অলি মিয়া মেম্বারের ছেলে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আরিফুল ইসলাম সিদ্দিকী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মনির আহমদের নাতনী জামাই বেলাল উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে- তিনি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন। রাত ৩টার দিকে দাফন করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাউছার হোসেন জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় বৃদ্ধের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin