সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ফাইল ছবি।

সাতক্ষীরা করেসপনডেন্ট:

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক দশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করা হয়।

তাদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বিজিবি সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ। পরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা সদর থানায় তাদের হস্তান্তর করে বিজিবি। তারা রাঙ্গামাটি, চট্টগ্রাম, সাতক্ষীরা, গাজীপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin