সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ফাইল ছবি।

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে দিয়ে ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। এরপর বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করে বিজিবি।

হস্তান্তর হওয়া ১৫ বাংলাদেশি খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানায়, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার আবুল কাশেমের মধ্যে পতাকা বৈঠক হয়। এরপর ১৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করে বিএসএফ।

সাতক্ষীরা থানার (ওসি) শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin