সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

সাতক্ষীরা: ভারতে বিএসএফের হাতে আটক ১৬ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের জিরোপয়েন্টে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ।

হস্তান্তরকৃতরা হলেন, মো. মোশারাফ ঢালী (৫৭), মুসলিমা খাতুন (২৯), ইউনুছ আলী (৪২), সিনহা খাতুন (১১), মোরসালিম গাজী (৭), মো. জিল্লুর রহমান (২৩), ঝরনা পারভিন (৩৭), মো. আশিকুজ্জামান (১৮), রিফাত হোসেন (২৬), মো. শাহিনুজ্জামান (২৮), শারমিন সুলতানা (১৮), সুমাইয়া আক্তার (৩), ফাতিমা খাতুন (২২), মো. ফারজান নাবিল (৩), রুবিনা খাতুন (২৯) ও আল আমিন (২৬)।

তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া, নওয়াবেকী, পদ্মপুকুর, কাশিমাড়ী, চন্ডিপুর এবং খুলনার কয়রা এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বাংলাদেশের ১৬ জন নাগরিককে আটক করে বিএসএফ। পরে শনিবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin