সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ফেরত আসা ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তরকৃত ১৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাতক্ষীরা সদর থানা থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে রায়হান মোল্যা (০১), আবাদচন্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, তার স্ত্রী রিজিয়া খাতুন, ছেলে ইয়াসিন ঢালী (১৫), নূর ইসলাম, তার স্ত্রী মমতাজ পারভীন, ছেলে জিম খাতুন (০৭), দাতিনাখালী গ্রামের উমর ফারুক, তার স্ত্রী রুপা খাতুন, মেয়ে জান্নাতী খাতুন (০৪), খুলনার বয়রা এলাকার ফারুক সরদার, তাঁর স্ত্রী রীনা বেগম, মেয়ে সুমাইয়া খাতুন, রুমী খাতুন, মামনি খাতুন ও ছেলে সাকিব সরদার (০৭)।

বিজিবির তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মো. আবুল কাশেম জানান, বুধবার সন্ধ্যার দিকে বিএসএফ এর আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার তাঁর কাছে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর করেন। পরে সাতক্ষীরা সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়।

ফেরত আসা ফারুক সরদার জানান, তারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি ভারতে ধরপাঁকড় বেড়ে যাওয়ায় তারা বিএসএফের কাছে আত্মসমর্পণের উদ্যোগ নেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিুকর রহমান বলেন, থানায় সোপর্দ করা ১৮ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমআরএম

 

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin