সাতক্ষীরা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিল ভারত

সাতক্ষীরা থেকে ভিসা সেন্টার সরিয়ে নিল ভারত

সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার (১ অক্টোবর) শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভিসা সেন্টারটি খালি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২৮ আগস্ট ভবন মালিককে লিখিতভাবে কক্ষ খালি করার নোটিশ দেয় তারা। বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত ওই চিঠিতে ভবন মালিককে জানানো হয়েছিল, নির্ধারিত দিনে সেন্টারটি সরিয়ে নেওয়া হবে।

ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় যে সাতক্ষীরায় আর ভিসা অফিস রাখা হবে না।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুই মাস সেন্টারটির কার্যক্রম চালু ছিল। তবে এরপর থেকে সেন্টারটি তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল।

সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষকে ভিসা আবেদন করতে পূর্বের ন্যায় অন্য জেলা বা রাজধানীতে যেতে হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাতক্ষীরায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু করে ইন্ডিয়ান ভিসা কর্তৃপক্ষ।

 

এমআরএম

 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin