সাতক্ষীরার সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি হস্তান্তর

সাতক্ষীরার সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, গতকাল দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin