সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, পৌনে দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

সাতক্ষীরায় বিদ্যুৎকেন্দ্রে আগুন, পৌনে দুই ঘণ্টা পর শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

সাতক্ষীরার বিনেরপোতা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ) একটি ট্রান্সমিটারে আগুন লাগায় শহরসহ আশপাশের এলাকায় পৌনে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা সোয়া একটার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শেখ কুতুবুদ্দিন বলেন, বিনেরপোতা গ্রিড স্টেশনের ৩ নম্বর ট্রান্সমিটারে হঠাৎ আগুন ধরে যায়। এতে সাতক্ষীরার সাতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে শহরে বিদ্যুৎ সরবরাহ চালু ছিল।

স্থানীয় লোকজন জানান, আগুন লাগার পর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। কিছুক্ষণ দাউ দাউ করে আগুন জ্বলার পর তা নিয়ন্ত্রণে আসে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নেভাতে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সময় লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

সাতক্ষীরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী শোয়েব হোসেন বলেন, ইতিমধ্যে খুলনা থেকে বিশেষজ্ঞ দল সাতক্ষীরায় পৌঁছেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো এবং কত টাকার ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin