সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল পারভীন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের খাজুরতলা গ্রামে এই ঘটনা ঘটে।

জান্নাতুল একই গ্রামের মো. জাহিদুল ইসলামের একমাত্র মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, বেলা ১১টার দিকে খেলার ছলে সবার অগোচরে শিশুটি পুকুরে পাড়ে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখতে পান। এসময় তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহসানুর রহমান রাজীব/এমএন/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin