সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ

সাতক্ষীরায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১ অক্টোবর) শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভাড়া করা কার্যালয়টি খালি করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে ভবন মালিককে আগেই জানানো হয়েছিল যে, নির্ধারিত দিনে সেন্টারটি সরিয়ে নেওয়া হবে। এর আগে, চলতি বছরের ২৮ আগস্ট ভবন মালিককে লিখিতভাবে কক্ষ খালি করার নোটিশ দেওয়া হয়।

২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সাতক্ষীরায় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল ভারত।

ভবনটির ম্যানেজার লক্ষ্মীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ তাদের জানিয়ে দেয় যে, সাতক্ষীরায় আর ভিসা অফিস রাখা হবে না।

স্থানীয়রা জানান, ২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও দুই মাস সেন্টারটির কার্যক্রম চালু ছিল। তবে এরপর থেকে অফিসটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সাতক্ষীরার এ সেন্টার বন্ধ হয়ে যাওয়ায় এখন এ অঞ্চলের মানুষকে ভিসা আবেদন করতে অন্য জেলা বা রাজধানীতে যেতে হবে।

Comments

0 total

Be the first to comment.

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি BanglaTribune | খুলনা বিভাগ

৬ দাবিতে সাতক্ষীরায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় অনির্দিষ্টকাল...

Oct 04, 2025
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের BanglaTribune | খুলনা বিভাগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো পুলিশ কর্মকর্তা-স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জনের

যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্...

Sep 15, 2025

More from this User

View all posts by admin