সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়ায় পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

কলারোয়ার কেড়াগাছিতে মারা গেছে শিশু নাম ইরফান খাঁ (০২)। সে স্থানীয় ইকরাম খাঁর ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ইরফানকে গোসল করানোর জন্য তার বাবা ঘরের বাইরে এনে রাখেন। কিছুপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির রান্নাঘরের পাশে একটি ডোবায় শিশুটির মরদেহ পাওয়া যায়।

অপরদিকে, আশাশুনি উপজেলার বামনডাঙ্গা গ্রামের মহেন্দ্র সানার মেয়ে ঈশিতা সানা (৫) মামার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে গোসল করার সময় মৃত্যু হয়।

আশাশুনি থানার ওসি শামসুল আরিফিন ও কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin