সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে অর্থ প্রদান

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারকে অর্থ প্রদান

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবার ও এক আহতকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের হলরুমে এ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ বিআরটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আরও অনেকে।

সভায় বক্তারা বলেন, আমরা সড়কে দুর্ঘটনা দেখতে চাই না। সড়কে শৃঙ্খলা ফেরাতে চাই। সেজন্য কাজ করছে বিআরটিএ। তার জন্য সবার সহযোগিতা দরকার।

এসময় নিহত পাঁচ পরিবারকে পাঁচ লাখ টাকা করে ও আহত এক পরিবারকে এক লাখ টাকার চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin