সাভারে হত্যা মামলায় দু’জন গ্রেফতার

সাভারে হত্যা মামলায় দু’জন গ্রেফতার

ঢাকার সাভারে একটি হাউজিংয়ের জমি নিয়ে বিরোধের জের আবু সাঈদ নামে একজন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ভোর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার খালেদ মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার কালাম (৩৫) ও সোলেমান (৪৫)। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা ডিবি (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিনই জাকির হোসেন নামে এক ব্যক্তিকে প্রধান আসামিসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

ওসি মো. জালাল উদ্দীন বলেন, “গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin