সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌ উপদেষ্টা

সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম: নৌ উপদেষ্টা

নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানবকল্যাণ, শান্তি ও দেশপ্রেম।’

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘শুভ মহালয়া’ ১৪৩২ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘সব ধর্মই আমাদের অন্যায়, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগায়। আমাদের আত্মশুদ্ধির সুযোগ করে দেয়। মানবসেবা ও দেশাত্মবোধের চেতনাকে উদ্বুদ্ধ করে।’ 

শারদীয় দুর্গোৎসবকে বাংলাদেশের সর্বজনীন উৎসব উল্লেখ করে তিনি বলেন, ‘আবহমানকাল ধরে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, বাংলাদেশের সবার উৎসব। এ উৎসব উদযাপনের মাধ্যমে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচিত হয়, সমাজের সব মানবসৃষ্ট ভেদাভেদ, বৈষম্য দূরীভূত হয় এবং সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত হয়।’ 

দুর্গাপূজা উপলক্ষে এ দিন নৌপরিবহন উপদেষ্টা সনাতন ধর্মাবলম্বীদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দেশব্যাপী আনন্দমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে মর্মে তিনি আশ্বাস দেন। একইসঙ্গে দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনও স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে গুলশান- বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin