সব নারী হল সংসদেই ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী

সব নারী হল সংসদেই ভিপি, জিএস ও এজিএসে শিবির সমর্থিত প্যানেল বিজয়ী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সব নারী হল সংসদের শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত ৬টি নারী হল সংসদের ঘোষণা শেষে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্যানুসারে, মন্নুজান, তাপসী রাবেয়া, খালেদা জিয়া, রহমতুন্নেছা, জুলাই ৩৬ এবং রোকেয়া হল সংসদে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) তিন শীর্ষ পদেই ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ শিক্ষার্থীরা জয় পেয়েছেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin