সচেতন হলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব: মেয়র শাহাদাত

সচেতন হলে স্তন ক্যান্সার প্রতিরোধ সম্ভব: মেয়র শাহাদাত

চট্টগ্রাম: স্তন ক্যান্সার নারীদের অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা নিলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পার্কভিউ হসপিটাল লিমিটেডের সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ডা. একেএম ফজলুল হক।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গঠনে কাজ করছে।

পার্কভিউ হসপিটালের উদ্যোগ নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে। চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসা আরও সহজলভ্য করতে বাকলিয়ায় একটি বড় ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।  

তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৮ লাখ ২৭ হাজার শিশুকে নগরে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যা বাইরে প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় পাওয়া যায়। আমরা চাই—নগরের প্রতিটি শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসুক।

অনুষ্ঠানে অনকোলজিস্ট ডা. ফজলে রাব্বি রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. এমএ আউয়াল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. শেফাতুজ্জহান এবং রেডিওলজি কনসালট্যান্ট ডা. উম্মে ইফাত সিদ্দীকি।

বক্তারা স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই পারে স্তন ক্যান্সারজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাতে।

এআর/পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin