সচিবালয়ে থাকবে ৩ স্তরের নিরাপত্তা

সচিবালয়ে থাকবে ৩ স্তরের নিরাপত্তা

বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আগামী (২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হবে। একইসঙ্গে এ সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়াও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪ উপস্থিত থাকবেন।

আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin