সীমান্তে বিজিবির অভিযানে ৩১ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ৩১ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২১ নভেম্বর) বিজিবির ছোট ফরিংগা বিওপি এ অভিযান চালায়।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহল দল মধ্যরাতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারির একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু প্রবেশ করানোর চেষ্টা করে। সে সময় টহল দল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে দ্রুত সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin