সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে আনা হলো ঢাকা সিএমএইচে

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে আনা হলো ঢাকা সিএমএইচে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে কক্সবাজারের রামু থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গতকাল রবিবার (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রামু সেনানিবাসস্থ সিএমএইচে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আহত বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার আজ সোমবার বিকালে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ আনা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin