শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ৫ আসামির দশ দিনের রিমান্ড চায় পুলিশ

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ৫ আসামির দশ দিনের রিমান্ড চায় পুলিশ

রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈফ মামুন হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুই শুটারসহ গ্রেফতার পাঁচ আসামির দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিম ডিবির পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এই আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার অস্ত্র আইনে মামলাটি দায়ের করে পুলিশ।

রিমান্ডে চাওয়া আসামিরা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ জীবন (৪২)।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাজধানীর পুরোনো ঢাকায় গুলিতে নিহত হন তারিক সাঈফ মামুন। আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin