শীর্ষ তিনে জায়গা হারিয়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

শীর্ষ তিনে জায়গা হারিয়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যের টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ প্রথমবারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শীর্ষ তিনে জায়গা হারিয়েছে।

চলতি বছরের র‍্যাঙ্কিং অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকনোমিক্স প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ড ও কেমব্রিজ এবার যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। যা ৩২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটলো।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ। ওই বছর এলএসই এক লাফে প্রথম স্থানে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় হয়।

এবারের র‍্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ইয়ার ইউনিভার্সিটি ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত বছর পঞ্চম স্থান থেকে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।

টাইমস ও সানডে টাইমস ১৯৯৩ ও ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক গাইড প্রকাশ করে আসছে।

তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট

এমএসএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin