শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা পেছালো ব্রাজিল, অপরিবর্তিত বাংলাদেশ

শীর্ষস্থান হারালো আর্জেন্টিনা পেছালো ব্রাজিল, অপরিবর্তিত বাংলাদেশ

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ দুই ম্যাচে একই রকম ফল ছিল ব্রাজিল আর্জেন্টিনার। একটি জিতে একটি হেরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই দলই ফিফা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। বৃহস্পতিবার ঘোষিত র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনাকে পেছনে ঠেলে দিয়ে এক নম্বরে উঠে এসেছে স্পেন। আর্জেন্টিনা নেমে গেছে ৩ নম্বরে।

ব্রাজিল ৫ থেকে এক ধাপ নেমে এখন ৬ নম্বরে। সর্বশেষ দুই ম্যাচ জেতা ফ্রান্স এক ধাপ এগিয়ে অবস্থান করছে দুই নম্বরে।

বাংলাদেশ গত ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি খেলে গোলশূন্য ড্র করেছে। পরের ম্যাচটি হয়নি নেপালে ছাত্র-জনতার আন্দোলে অস্থিরতা তৈরি ও সরকার পতনের পর। বাংলাদেশের সামান্য পয়েন্ট বাড়লেও তা র্যাংকিয়ে প্রভাব পড়েনি। তাই আগের মতো ১৮৪তম অবস্থানেই আছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল উন্নতি হয়েছে পকিস্তানের। ২০১ থেকে দুই ধাপ এগিয়ে তারা এখন ১৯৯ নম্বরে। ভারত এক ধাপ নেমে ১৩৪ নম্বরে এবং শ্রীলঙ্কা ১ ধাপ নেমে ১৯৭ নম্বরে। অপরিবর্তিত আছে মালদ্বীপ (১৭১), নেপাল (১৭৬), ভুটান (১৮৬)।

আরআই/এমএমআর/এএসএম

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin