সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ি দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার আলিনগর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।

গুলিবিদ্ধরা হলেন, জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু(৩০) জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭) মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮), শামীম (২৯)। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ছলিমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রোকন মেম্বার ও ইয়াছিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সকালে রোকন মেম্বারের লোকজন শতাধিক অস্ত্রধারী নিয়ে জঙ্গলছলিমপুর আলিনগরে গেলে ইয়াছিন বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয়। এতে রোকন-গফুর বাহিনী অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল লাবিব আবদুল্লাহ বলেন, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছেস। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin