সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে এক চালকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিম ফকির (২৮)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, ভোর সাড়ে ৫টায় কদমরসুল এলাকায় একটি ট্রাক দ্রুতগতিতে পেছন দিকে চলে আসলে অপর একটি ৬ চাকার রডবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ওই ট্রাকের চালক মারা যান এবং হেলপার গুরুতর আহত হন।  

হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin