সীতাকুণ্ডে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

সীতাকুণ্ডে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সিএনজিচালিত অটোরিকশায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ওয়াবদা রোড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- মাকসুদা বেগম (৪৫), মেয়ে সানজিদা সুলতানা (২৫)। তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা বাজারের টিএনটি এলাকায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, অটোরিকশাটি রেলগেট অতিক্রম করার সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মা ও মেয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

চমেক হাসপাতালে দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, ট্রেন দুর্ঘটনায় আহত মা ও মেয়েকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এমআর/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin