সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

চট্টগ্রাম: সীতাকুণ্ডে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।  

রোববার (৫ অক্টোবর) রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম চৌধুরী (৫৩) সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইনস্ট্রাক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাউজান উপজেলায়।

সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দিদারুল আলম চৌধুরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে রাউজানে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির রাব্বানী বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin