সীতাকুণ্ডের সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি চাঁদপুরে গ্রেপ্তার

সীতাকুণ্ডের সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি চাঁদপুরে গ্রেপ্তার

চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ওমর ফারুককে (২২) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা।  

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফারুক সীতাকুণ্ড জেলেপাড়ার মাহবুল আলমের ছেলে।  

এআরএম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানার পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার (নম্বর ২৩, ২১ আগস্ট ২০২৫) প্রধান আসামি ওমর ফারুক চাঁদপুর সদর থানা এলাকায় অবস্থান করছেন।

গ্রেপ্তার আসামির বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এআর/এসআরএস/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin