আমরা নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, স্বাভাবিক এক্সিট চাচ্ছি বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো।
তিনি বলেন, বাংলাদেশ কোনো ইসলামিক রাষ্ট্র নয়, এটি সেকুলার রাষ্ট্র এবং আমার সংবিধানও সেকুলার। তাই আমাকে সব ধর্মীয় স্থানে যেতে হবে, এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি একক কোনো ধর্মের উপদেষ্টা নই। এগুলো নিয়ে যারা কথা বলছেন, এসব অপপ্রচারে কান দেবেন না। সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা হাজী শরিয়ত উল্লাহ।
জেএইচ