তুরস্কের ইস্তাম্বুলে দুঃস্বপ্নের রাত কাটল লিভারপুলের। আর্নে স্লটের দল ১–০ গোলে হেরে গেল গালাতাসারাইয়ের কাছে। স্পট কিক থেকে গালাতাসারাইয়ের জয়সূচক গোলটি করেছেন ভিক্টর ওসিমেন।
জোসে মরিনিওর সাবেক বনাম বর্তমান ক্লাবের লড়াইয়ে জিতল চেলসি। লন্ডনের ক্লাবটি জয়সূচক গোলটা পেয়েছে উপহারস্বরূপ। নিজেদের জালে বল জড়িয়েছেন বেনফিকার রিচার্দ রিওস।