সেই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

সেই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে সেই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

রবিবার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।

অভিযোগ রয়েছে শনিবার (৪ অক্টোবর) ওই শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় দেখতে  পেয়ে তাকে মারধর করে প্রত্যক্ষদর্শীরা। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দাবি, ওই সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন।

 

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin