শেখ হাসিনাকে ফেরত দিতে আবারও ভারতকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল

শেখ হাসিনাকে ফেরত দিতে আবারও ভারতকে চিঠি দেওয়া হবে: আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আবারও ভারতের কাছে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোমবার (১৭ জুলাই) সচিবালয়ে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে আবারও চিঠি দেওয়া হবে। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশ মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা এবং নিন্দনীয় আচরণ।’

তিনি বলেন, ‘আজ দেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। এটা একটা ঐতিহাসিক দিন। ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচারকাজ অব্যাহত থাকবে। আগামীতে যেই সরকারই নির্বাচিত হবে, তারা এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনও অবস্থাতেই পিছপা হবে না বলে আশা করি।’ 

ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষের গুরুতর আহত ও অঙ্গহানির ঘটনা ঘটেছে। তাদের বিকলাঙ্গ হওয়ার জন্য যে খুনি দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। একইসঙ্গে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আজ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন ও আনাসসহ সবার কথা মনে পড়ছে। মনে হচ্ছে আজ তাদের বিদেহী আত্মা হয়ত একটু হলেও শান্তি পাবে। আজ তাদের শোকসন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে বিস্তারিত ও জোরালো প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনও আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin