জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে প্রসিকিশনের ২য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ, শুরুতেই বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এসময়, ২৯ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরের ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্ণেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোনালাপ উপস্থাপন করা হয় যেখানে আন্দোলনকারীদের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ ও গুলির নির্দেশ দিতে শোনা যায়।
পরে তুলে ধরা হয় সদ্য প্রয়াত বদরুদ্দীন ওমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্য। সাক্ষ্যে বদরুদ্দীন ওমর বলেন, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিলো ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর। এসময় চীফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা বৃটিশদের ২০০ বছরের লুটপাটকেও হার মানায়।
পরে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, যুক্ত পক্ষ, জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয় আদালতে।
/এএস