শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা

জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ২য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে গতকাল জুলাই অভ্যুত্থানের হত্যাযজ্ঞের নৃশংসতার ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরে রাষ্ট্রপক্ষ। এই ভিডিও সরাসরি সম্প্রচারের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা জবানবন্দিও সাক্ষ্যও সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচিত এ মামলার প্রধান তদন্ত কর্মকর্তার উত্থাপিত প্রমাণ হিসেবে আজও কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ দাবি করে, কোন ধরনের উস্কানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা ছাড়াই পরিকল্পিতভাবে আন্দোলনকারিদের উপর মারণাস্ত্র ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার সাক্ষ্যগ্রহন হবে ট্রাইব্যুনাল – ২ এ। এছাড়া আজ কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি ইনুকে ট্রাইবুনালে হাজির করা হয়েছে।

/এএস

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin