শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন মূল তদন্ত কর্মকর্তা

জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ৩য় দিনের মতো সাক্ষ্য দেবেন মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি এ মামলায় ৫৪তম ও শেষ সাক্ষী।

এর আগে, গতকাল তার জব্দকৃত জুলাই আন্দোলনে নৃশংসতার যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত চারটি ভিডিওচিত্র প্রদর্শিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিনও সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্পচার করা হয়। এতে উঠে আসে, সরকারি হিসেব মতেই ৩ লাখ ৫ হাজার রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা জানান, জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার সেই সব কলরেকর্ড মুছে ফেলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান।

তানভীর জোহা আরও জানান, একইসঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও। এদিকে, আজ রংপুরের বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ মামলার ৯ম দিনের সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল – ২ এ।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin