সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনা সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেনারা আগের মতোই মাঠে থাকবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল, তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, কোনও ধরনের আশঙ্কা নেই।”

১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ প্রসঙ্গে আশ্বস্ত করলেন উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘সরকার প্রস্তুত আছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না।”

সেনা প্রত্যাহার নিয়ে বিভ্রান্তি

এর আগে গত ৫ নভেম্বর কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, সেনাবাহিনীর মাঠপর্যায়ের ৫০ শতাংশ সদস্যকে বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য সাময়িকভাবে সরিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে একই দিন সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, ‘আমরা প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন আরও জানান, ‘‘গত ১৫ মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। এর পাশাপাশি চুরি যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপতারে সেনা সদস্যরা সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছেন।’’

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থানে প্রশাসনকে সহায়তা করে আসছে। সাম্প্রতিক সময়ে মাঠ থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা গুঞ্জন সৃষ্টি হয়।

তবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার জানানো হলো— সেনারা আগের মতোই মাঠে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সেনাবাহিনীর অর্ধেক সদস্য মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনও ধরনের অস্থিতিশীলতা হতে দেওয়া হবে না।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin