সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে ৬.২৯ শতাংশ

সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে ৬.২৯ শতাংশ

চলতি বছরের সেপ্টেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ দশমিক ২৯ শতাংশে— যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে এই প্রবৃদ্ধি কমতে থাকলেও সেপ্টেম্বরে তা ৭ শতাংশের নিচে নেমে এসেছে বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে। সোমবার (৩ নভেম্বর)  প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে নতুন ব্যবসায় উদ্যোগ ও বিনিয়োগে স্থবিরতা তৈরি হওয়ায় বেসরকারি খাতে ঋণ গ্রহণের প্রবণতা কমেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদের হার এবং বিদেশি বিনিয়োগে মন্দা—এই তিনটি কারণ মিলেই ঋণ প্রবৃদ্ধির এই নিম্নগতি সৃষ্টি করেছে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সব সূচকই ছিল নেতিবাচক। নতুন করে ইক্যুইটি বিনিয়োগ বা বিদেশি মূলধন প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়েনি। একইসঙ্গে মূলধন যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলার হারও হ্রাস পেয়েছে, যা বিনিয়োগ কর্মকাণ্ডের মন্থরতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা অপেক্ষমাণ অবস্থায় রয়েছেন। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নিলে নতুন বিনিয়োগে গতি আসবে বলে আশা করা হচ্ছে। তখন মূলধন যন্ত্রপাতি আমদানি বাড়বে, আর সেই সঙ্গে ব্যাংক ঋণের প্রবৃদ্ধিও পুনরুদ্ধার হবে।”

অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, শুধু বিনিয়োগ পরিবেশ তৈরি করাই যথেষ্ট নয়— ঋণের সুদের হারও সহনীয় মাত্রায় আনতে হবে। বর্তমানে উচ্চ সুদের কারণে অনেক উদ্যোক্তা ব্যাংক ঋণ নিয়ে নতুন প্রকল্পে হাত দিতে অনাগ্রহী।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করেন, রিজার্ভ বৃদ্ধির ইতিবাচক দিক থাকলেও রাজনৈতিক ও আর্থিক অনিশ্চয়তা কেটে না গেলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দ্রুত পুনরুদ্ধার হওয়া কঠিন হবে।

Comments

0 total

Be the first to comment.

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র BanglaTribune | বিজনেস নিউজ

খেলনা শিল্পে রফতানি সম্ভাবনা: সুনির্দিষ্ট নীতিমালার আহ্বান ডিসিসিআই’র

বাংলাদেশের খেলনা শিল্পে রফতানির সম্ভাবনা বিপুল হলেও নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতির কারণে...

Sep 23, 2025
বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি? BanglaTribune | বিজনেস নিউজ

বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান: ৫২ জনের নাম কেন প্রকাশ করছে না সিআইসি?

বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ সম্পদের নতুন তথ্য সামনে এনেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আও...

Sep 19, 2025

More from this User

View all posts by admin