শেরপুরে ঢলের পানিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠল কিশোরের লাশ

শেরপুরে ঢলের পানিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর ভেসে উঠল কিশোরের লাশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হওয়া মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাড়ে ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা লাশটি উদ্ধার করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ইসমাইল। সে নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার মো. আবদুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মহারশি নদীর পানি বৃদ্ধি পায়। ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ও লাকড়ি সংগ্রহ করেন স্থানীয় বাসিন্দারা। বিকেল পাঁচটার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে একটি কাঠগাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন বলেন, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসমাইলের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin