শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক নিহত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক নিহত

সিরাজগঞ্জ: বগুড়া জেলার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস নিহত হয়েছেন।  

সোমবার (১৩ অক্টোবর) রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর উপজেলার ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বোনজামাই রায়গঞ্জ প্রেসক্লাবের সদস্য খোরশেদ আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, আবুল কালাম বিশ্বাস বগুড়ায় জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির কর্মসূচি শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিলেন।  

ছোনকা এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

শেরপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. আজিজুল ইসলাম জানান, ছোনকা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা লেগে গুরুতর আহত আবুল কালাম বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেএইচ 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin