শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে

শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার  ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪১৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৭১ ও ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৩২ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৫৭৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৫টি কোম্পানির, কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফার ইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশন, সিমটেক ইন্ডাস্ট্রি, বিএসসি, ডোমেনেজ, খান ব্রাদার্স, টেকনো ড্রাগস, রবি ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৮৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

এসএমএকে/এএটি

Comments

0 total

Be the first to comment.

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

বাগেরহাটে চারদফা দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের নেওয়া ঋণের অর্থ পাচার, অবৈধভাবে কর্মকর্তা-কর্ম...

Oct 06, 2025
জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা  Banglanews24 | অর্থনীতি-ব্যবসা

জীবন ও সম্পদ বাঁচাতে সড়কে উন্নত পরিবহন যুক্ত করতে হবে: উপদেষ্টা 

দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin