শহীদ জিয়াই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: রহমাতুল্লাহ

শহীদ জিয়াই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: রহমাতুল্লাহ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রহমাতুল্লাহ বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা হরণ করেছিলেন শেখ মুজিব। পরবর্তীতে রাষ্ট্রক্ষমতায় এসে গণমাধ্যমের স্বাধীনতাসহ দেশের গণতন্ত্র নিশ্চিত করেছিলেন শহীদ জিয়া। যে সমাজে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, সেই সমাজকে গণতান্ত্রিক সমাজও বলা যায় না। গণমাধ্যমের কারণেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। যে রাষ্ট্রে গণমাধ্যম স্বাধীন থাকে না, সেই রাষ্ট্রকে গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় না।

সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম নির্বাচন হওয়া সত্ত্বেও সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি তারা। ফলে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কিনা—এ নিয়েই জনগণের মাঝে শঙ্কা বিরাজ করছে। জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।

দলের মনোনয়ন প্রসঙ্গে রহমাতুল্লাহ বলেন, নির্বাচনের সময় হলে দল যাকে মনোনয়ন দেবে, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষেই কাজ করবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, কমল সেন গুপ্ত, মুরাদ আহমেদ ও সাইফুর রহমান মিরণ প্রমুখ।

এমএস/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin