শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে নির্বাচিত হয়েছেন যারা

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে নির্বাচিত হয়েছেন যারা

ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে মো. আহসান হাবীব ইমরোজ সহ-সভাপতি (ভিপি) এবং খালেদ হাসান সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে প্রকাশিত ফলে আরও দেখা গেছে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ফারহাজ বিন নুর নিশাত।

আহসান ছাত্রশিবির সমর্থিত ও খালেদ গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত হলেও নির্বাচন করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

জহুরুল হক হলে সাহিত্য সম্পাদক হয়েছেন মো. তামিম ইকবাল, সংস্কৃতি সম্পাদক পদ পেয়েছেন মো. সাদিক ইসমাইল তাহসিন ও পাঠচক্র সম্পাদক নির্বাচিত হয়েছেন সুফি আহমেদ।

এ ছাড়া অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে মো. খালিদ মুহিবুল্লাহ, বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে মো. পলাশ মাহমুদ ও সমাজসেবা সম্পাদক পদে মো. জাহিদ রায়হান রিপন জয়ী হয়েছেন।

চারটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ আল মাহমুদ, তাসনিম রুবাইয়াত, মো. ইমরুল ফয়েজ রাফসান ও আব্দুল্লাহ আল ফাহাদ।

এফএআর/একিউএফ/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin