শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক হস্তান্তর, ডিএনসিসিকে আইনি নোটিশ

শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক হস্তান্তর, ডিএনসিসিকে আইনি নোটিশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিজাউল ইসলাম ও গুলশান ইয়ুথ ক্লাবের ড. ওয়াহিদুজ্জামানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন পরিবেশ নিয়ে সোচ্চার নাগরিকরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পরিবেশবাদীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিশাত মাহমুদ তাদের এই লিগ্যাল নোটিশ পাঠান।

রাজধানীর গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্ক নিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবের হাতে তুলে দেওয়া, খেলাধুলার জন্য ভাড়া আদায় এবং সাধারণ নাগরিকদের ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়ার ঘটনায় এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

নোটিশ দাতারা হলেন, সংবিধান রিফর্ম কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, সিএলপিএ’র সেক্রেটারি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মাহমুদ খান, পরিবেশকর্মী আমিরুল রাজিব ও তেঁতুল তলা মাঠ রক্ষা কমিটির সমন্বয়কারী সৈয়দা রত্না।

আরও পড়ুন:গুলশানের তাজউদ্দীন আহমদ মাঠ ও পার্ক দখলমুক্ত করার দাবি

পরিবেশবাদীরা অভিযোগ করে বলেন, শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক (পূর্ববর্তী গুলশান সেন্ট্রাল পার্ক) অবৈধভাবে হস্তান্তরের মাধ্যমে সুপ্রিম কোর্টের তিনটি রিটের নির্দেশনা লঙ্ঘন করেছে ডিএনসিসি।

চুক্তি প্রণয়নের ক্ষেত্রে ডিএনসিসি ও গুলশান ইয়ুথ ক্লাব আদালতের নির্দেশনা লঙ্ঘন করে চুক্তি সম্পাদন করেছে। চুক্তিটি মাঠ, পার্ক, জলাধার আইন ২০০০ আইন এবং রাজউকের সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের চুক্তির শর্তের লঙ্ঘন, ডিএনসিসি, সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ধারা ৮০ (১) (গ) লঙ্ঘন করেছে।

তারা আরও অভিযোগ করেন, সরকারি সম্পত্তি একটি বেসরকারি ক্লাবের লাভ এবং আয়ের জন্য তুলে দিতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। ডিএনসিসি কর্তৃক এ ধরনের অবৈধ চুক্তি শুধু আইনের লঙ্ঘন নয়, এ ধরনের চুক্তি দুর্নীতি দমন আইনের তফসিলভুক্ত একটি অপরাধ।

এফএইচ/এসএনআর/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ Jagonews | আইন-আদালত

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন আমজাদ ও জাহেদ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আসন্ন নির্বাচনে বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন...

Oct 14, 2025

More from this User

View all posts by admin