ফিলিস্তিন সংহতি অভিযানে যোগ দিয়ে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক হওয়ার পর মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম শনিবার (১১ অক্টোবর) ভোরে দেশে ফিরছেন।
শহিদুল আলম এদিন ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শুক্রবার (১০ অক্টোবর) রাতে এ তথ্য জানান।
আরও পড়ুনইস্তাম্বুলে পৌঁছেছেন শহিদুল আলম
আবুল কালাম বলেন, শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ইসরায়েল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত জানান।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানিয়েছেন, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইটটি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ছাড়ার কথা রয়েছে।
আরও পড়ুনআমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলমফ্লোটিলায় যোগ দেওয়া শহিদুল আলমকে তারেক রহমানের অভিনন্দনইসরায়েল থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহিদুল আলম
শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
ইসরায়েল কর্তৃপক্ষ শহিদুল আলমকে আটক করার পরপরই জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তার মুক্তির জন্য তাৎক্ষণিক কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল।
এমইউ/একিউএফ/জিকেএস