সহপাঠীদের বিরোধ মেটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

সহপাঠীদের বিরোধ মেটাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

হাটহাজারীতে বিরোধ মেটাতে গিয়ে সহপাঠীদের পিটুনিতে মো. তানভীর (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভার পুরাতন অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত তানভীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সুলতান আহম্মদ বাড়ির প্রবাসী আব্দুল বারেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধ সৃষ্টি হলে তানভীর তাদের থামানোর চেষ্টা করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একপক্ষ দুপুরে তানভীরের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে সে মারা যায়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin