শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ 

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১ 

মাদারীপুর জেলার শিবচরে বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে শামীম আহমেদ নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

শনিবার (১১ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের কুতুবপুর সংলগ্ন এলাকার ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শামীম আহমেদ কাভার্ডভ্যানের চালক। তবে তার পুরো পরিচয় জান যায়নি।  

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী বাসের সঙে একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস সড়কের বিভাজকে উঠে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক শামীম নিহত হন। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম শামীম। তবে বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin